গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর অর্থায়নে খাদ্য সামগ্রী ২০২৩ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল জি,এস,সি, ইউ কে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ২০২৩ বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল সোমবার মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর (বাউরঘড়িয়া) ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জিএসসি ইউকের মৌলভীবাজার শাখার সভাপতি ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দ জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন সহ অন্যান্যরা।
প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, সেমাই,চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।



মন্তব্য করুন