স্পন্দন মৌলভীবাজারের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

April 18, 2023,

শাহরিয়ার খান সাকিব॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজারের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৮ এপ্রিল বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে অসহায়-হতদরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও ব্রিটেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মিসেস দিলারা রহমান, ব্রিটেন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মোজাহিদ, সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ টিটু, সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি, সাব্বির আহমদ, বি এ এফ শাহীন কলেজের সাবেক সভাপতি রাফাত হাসান, সাবেক সহ-সভাপতি তানভীর রহমান রাজিব, সাবেক সাধারণ সম্পাদক আদনান জাকারিয়া, বর্তমান সাধারণ সম্পাদক ইরতিজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসফাত ইসলাম রাহি, সদর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিটের দপ্তর সম্পাদক শেখ সাকিব হুসাইন, কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ শাখার শাহরিয়ার চৌধুরী মাহি প্রমুখ।

স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মোজাহিদ জানান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এ জেলার সামাজিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। প্রতি বছরের ন্যায় তারই অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com