স্পন্দন মৌলভীবাজারের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

April 20, 2023,

স্টাফ রিপোর্টার॥ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজারের আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ এপ্রিল বিকেলে শহরের একটি অভিজাত্য রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইহাম মোজাহিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমেদ টিটু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার, বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী  সিরাজুল ইসলাম।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি, সরকারি কলেজ শাখার সভাপতি জাবেদুর রহমান সৌরভ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজনগর উপজেলা শাখার সভাপতি ইমদাদুল ইসলাম মুন্না, বি এ এফ শাহীন কলেজ শাখার সাবেক সভাপতি রাফাত আহমদ হাসান, বর্তমান সভাপতি মোহতাসীম মাহদি, সাবেক সাধারণ আদনান জাকারিয়া, সাধারণ সম্পাদক ইরতিজা চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সহ-সভাপতি শাকিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান ইমন, তৌহিদুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক শেখ রনি রাজা, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিপু, সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, রাজনগর উপজেলা শাখার কাওছার বিন তাহাত, মাহফুজুর রহমান জয়, কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ শাখার সভাপতি নাবিল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন আহমদ, শাহরিয়ার চৌধুরী মাহি, ইম্পেরিয়াল কলেজ শাখার সহ-সভাপতি মোহাম্মদ তাহের, পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ফয়ছল আহমদ শাহী প্রমুখ।

ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি’র যুক্তরাজ্য গমন উপলক্ষে ও বিশিষ্ট সমাজসেবক প্রবাসী সিরাজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com