মৌলভীবাজারে আগুনে ভস্মীভূত চারটি বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের শ্যামলী এলাকায় আগুনে লেগে চারটি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। আগুনের সূত্রপাত রোববার ২৩ এপ্রিল রাত ৯ টার দিকে ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, লন্ডন প্রবাসী সিরাজ উদ্দিন এর মালিকানাধীন বসতঘরে ৮টি পরিবার বসবাস করতেন। প্রথমে আগুনের সূত্রপাত একটি বসতঘরে ঘটে। মূহুর্থের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে চারটি বসতঘর ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪টি পরিবার ভাড়া নিয়ে বসবাস করতেন ওই বসতঘর।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জিতু তালুকদার জানান, ঘরগুলো তালাবদ্ধ ছিল। আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে এই মুহুর্থে তদন্তর ছাড়া বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রায় ১০ লক্ষ টাকা হবে।
এ দিকে এ ঘটনার পর সেখানে উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মুঠোফোনে আলাপকালে মেয়র জানান, আগুনে ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তা দেয়া হবে পৌরসভার পক্ষ থেকে।পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরটি সংস্কার করতেও মালিকপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।



মন্তব্য করুন