জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে বিশ্বময় বসবাসকারী গ্রেটার সিলেটবাসীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় 

April 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে বিশ্বময় বসবাসকারী গ্রেটার সিলেটবাসীদের নিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

সোমবার ২৪ এপ্রিল জুমের মাধ্যমে ভ্যার্চুয়ালি ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল হক হেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চীফ ট্রেজারার রফিকুল হায়দার, আবুল কালাম আজাদ ছুটন (সহ-সভাপতি), সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, শামীম কোরেশী (ইসি সদস্য, বিডি), আবদুল অওদদ দীপক (যুগ্ম সম্পাদক) মানিক মিয়া (সহ-সভাপতি), বাসিত চৌধুরী (সহ-সভাপতি, সুইডেন) আবদুল হামিদ টিপু (আইন সম্পাদক), এ এম বদরুদ্দোজা, শামস উল ইসলাম, ডা. অরুপ রতন চৌধুরী, জিসকু রায় চৌধুরী, ইঞ্জিনিয়র মহিব উদ্দিন, প্রিন্সিপাল সালাম মকুল, জেনিফার ইউসুফ, শামীম আলম কোরেশি, বদরুল ইসলাম শুয়েব, ও প্রফেসর রাকিব খানসহ আরো অনেকে।

ভ্যার্চুয়ালী এই মতবিনিময় সভায় বাংলাদেশসহ বহির্বিশ্বের গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং একে অন্যের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিশ্বময় বসবাসকারী গ্রেটার সিলেটবাসীর এ যেনো এক প্রাণের বন্ধন,এই সেতু বন্ধন আজীবন অটুট থাকুক, ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ আর সুখ-সমৃদ্ধি, ঈদুল ফিতরের উৎসব অমাদের সকলকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

হানাহানি ও হিংসা-বিদ্বেষ ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে এক আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার জন্য সবার তরে। ঈদ ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে অমাদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রতির মেলবন্ধন তৈরি করুক।

হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে আমাদের জীবন পূর্ণতায় ভরে উঠুক। প্রতিটি মুসলমানের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করা হয়েছে।

সভায় বক্তারা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে বিগত রামাদান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও  ইফতার মাহফিলের আয়োজনসহ বিভিন্ন কার্যক্রমে সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com