মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ঈদ পুর্ণমিলনী

April 26, 2023,

সালেহ আহমদ (লিপক) মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর উদ্যোগে রাঙ্গাউটি রিসোর্টে ঈদ পুর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

মঙ্গলবার ২৫ এপ্রিল রাতে শহরের অভিজাত্য রাঙ্গাউটি রিসোর্ট হল রুমে আয়োজিত ঈদ পুর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য  সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য  সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোঃ রায়হান শহিদ, বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার এ এইচ এম ইয়াছিন চৌধুরী প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মল্লিকা দে, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খাঁন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী প্রমূখ।

অতিথিরা তাদের বক্তব্যে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ঈদ পুর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আযয়োজন করায় চেম্বার সভাপতিসহ সর্বস্তরের চেম্বার পরিচালক ও সদস্যদের ধন্যবাদ জানান।

তারা রমজানের একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ উপভোগ করার জন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনকে সাধুবাদ জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সবাই আনন্দে মেতে উঠে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com