মৌলভীবাজার সদর কোর্ট পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

April 27, 2023,

স্টাফ রিপোর্টার॥ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম (সেবা) মৌলভীবাজার সদর কোর্ট পরিদর্শন করেছেন।

বুধবার ২৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানান।

এরপর মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে সালামি প্রদান করেন। সালামি গ্রহণ শেষে পুলিশ অফিসে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

এসময় সদর কোর্টের বিভিন্ন রেজিস্ট্রার, নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। তিনি সদর কোর্টে পৌঁছালে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস আলী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। শাহ মিজান শাফিউর রহমান সদর কোর্টের বিভিন্ন অফিস, কোর্ট মালখানা, হাজতখানা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) বায়েজিদ বিন মনসুরসহ মৌলভীবাজার জেলা পুলিশ এবং সদর কোর্টে কর্মরত পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com