হযরত হুসাইন (রহ.) সমাজকল্যাণ তরুণ সংগঠনের আত্মপ্রকাশ; সভাপতি শামসুল, সম্পাদক মিন্টু

স্টাফ রিপোর্টার॥ আর্তমানবতার সেবায় সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে হযরত হুসাইন (রহ.) সমাজকল্যাণ তরুণ সংগঠন মৌলভীবাজার। মো. শামসুল ইসলামকে সভাপতি ও মুহিবুর রহমান মিন্টুকে সাধারণ সম্পাদক করে ৪১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি মো. শামসুল ইসলাম বলেন, “আজকের তরণরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো তরুণদের নিয়ে এগিয়ে যাওয়া। হযরত হুসাইন (রহ.) সমাজকল্যাণ তরুণ সংগঠন মৌলভীবাজার অরাজনৈতিক সচেতন একটি সামাজিক সংগঠন। আমরা বিভিন্ন সময়ে সমাজের মানুষের জন্য বিভিন্ন আর্থিক ও সামাজিক কার্যক্রম নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্ঠা করবো।
এই সংগঠনে দল মত নির্বিশেষে সকলে কাজ করতে পারবে। আমি মনে করে আমরা সকলে মিলে কাজ করলে আমাদের সমাজে কোন সমস্যা থাকবে না। সমাজের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো, মাদকমুক্ত সমাজ গড়তে ও সমাজের বিভিন্ন নানামুখী সমস্যার নিয়ে কাজ করবো। হযরত হুসাইন (রহ.) সমাজকল্যাণ তরুণ সংগঠন মৌলভীবাজার কাজ করবে। তাই আমরা সবসময় সবার সহযোগীতা, সুপরামর্শ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করবো।
সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো. আব্দুস সামাদ, সহ-সভাপতি মো. জাহিদ মিয়া, সহ-সভাপতি ফাহিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. সুহান মিয়া, সাংগঠনিক সম্পাদক পাপ্পু আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রিংকন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক টিটু ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. মালেক আহমেদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আমির মিয়া, প্রচার সম্পাদক শিপু আহমদ, সহ-প্রচার সম্পাদক রাশেদ খান, সহ-প্রচার সম্পাদক হামিদ আহমেদ, সহ-প্রচার সম্পাদক তানিম আহমেদ, দফতর সম্পাদক সাকিল আহমদ, সহ-দফতর সম্পাদক সাহিদুল, সহ-দফতর সম্পাদক জাহেদ আহমদ মিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমন আহমেদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক অপু আহমেদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুন্না আহমেদ।
অন্যান্যরা হলেন সদস্য মাসুম চৌধুরী, এহসান আরিফ ইমন, হেলাল উদ্দিন, জুবেদ আহমদ, আবু সাঈদ, নাঈম আহমদ, মো. রায়হান আহমদ, তারেক আহমদ, জুমান খন্দকার, হাসান আহমদ, নাঈম আহমদ, শামসুল ইসলাম, সৈয়দ মোরাদ আলম, তারেক আহমদ, জাকির আহমদ, সাকির আহমদ, সৌরভ আহমদ।




মন্তব্য করুন