মৌলভীবাজার জেলা পুলিশের মামলা ও ওয়ারেন্ট সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত

April 29, 2023,

মোঃ সালেহ আহমদ (লিপক) মৌলভীবাজার জেলা পুলিশের মুলতবী মামলা ও ওয়ারেন্ট সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন থানায় মুলতবী মামলা ও মুলতবী ওয়ারেন্ট নিয়ে আলোচনা করা হয়। মুলতবী মামলাসমূহ দ্র”ত নিষ্পত্তি এবং মুলতবী ওয়ারেন্ট তামিলের ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পর্যালোচনা সভা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকবৃন্দ এবং ওয়ারেন্ট রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণকারী অফিসারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com