ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের আয়োজনে স্বেচ্ছাসেবী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

May 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম) এর আয়োজনে স্বেচ্ছাসেবী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ২৯ এপ্রিল সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আইএফএম উপদেষ্টা আকবর আলীর সভাপতিত্বে ও আইএফএম সাবেক সদস্য সচিব তাজুল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, আইএফএম সভাপতি নজরুল হক, জেনারেল সেক্রেটারি মন্জুর চৌধুরী জগলুল, আইএফএম আহ্বায়ক খয়রুজ্জামান শ্যামল প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্পান আলী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুর রউফ মানিক, আমতৈল ইউপি চেয়ারম্যান সুজিত দাস, আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান চুনু মুয়া, জেলা পরিষদের সদস্য হাসান আহমদ জাবেদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম) সদস্যদের হাতে সেবা পদক তুলে দেন প্রধান অতিথি নেছার আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। সেবা পদক প্রাপ্ত সেচ্ছাসেবী হলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম) কার্যনির্বাহী সভাপতি নজরুল হক, জেনারেল সেক্রেটারি মন্জুর চৌধুরী জগলুল, আইএফএম আহ্বায়ক খয়রুজ্জামান শ্যামল, প্রফেসর ড.সৈয়দ আশরাফুর রহমান, আবদুল মতিন, আহসান উদ্দিন চৌধুরী সুইট, সৈয়দ মোসাহিদ আলী, আইনজীবী কামাল হোসেন চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী, বদরুল রব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ মেরাজ, এম এ সামাদ, জাহিদুল ইসলাম মামুন, মিয়া মোঃ রিপন ও আজিজুর রহমান রুমেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম) বাংলাদেশ টিম সমন্বয়ক চৌধুরী মোহাম্মদ মেরাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও সুজন সভাপতি ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শামসুল ইসলাম, কানাডা প্রবাসী ফয়ছল আহমদ।

বক্তারা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম) এর সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এসব কমকার্ন্ড বাংলাদেশের গর্ব বলেও মন্তব্য করেন। অনুষ্ঠানে আইএফএম এর শিক্ষা প্রকল্প, স্বাস্থ্যসেবা প্রকল্প ও কর্মসংস্থান প্রকল্পের অনুদান সুবিধাভোগীদের হাতে তোলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com