মে দিবসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের লাল পতাকা মিছিল ও সমাবেশ

May 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ শ্রমিকের কাজ, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, গণতান্ত্রিক শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী, শোষণ-বৈষম্য ও নিপীড়নের সমাজ পরিবর্তনের লড়াই শানিত করা এবং শ্রমজীবীদের জন্য রেশনিং চালুর দাবিতে মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ মে  সকাল সাড়ে ১১ টায় শহরের চৌমুহনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠক ও বাংলাদেশ চা শ্যমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সমন্বয়ক মঈনুর রহমান মগনু, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, মৌলভীবাজার মৎস্যজীবী ইউনিয়ন (প্রস্তাবিত) সহ-সভাপতি মো: মিয়া ধন, রাজনগর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।

এসময় বক্তারা শ্রমিকের কাজ, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, গণতান্ত্রিক শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী, শোষণ-বৈষম্য ও নিপীড়নের সমাজ পরিবর্তনের লড়াই শানিত করা এবং শ্রমজীবীদের জন্য রেশনিং চালুর দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com