মৌলভীবাজারে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে মে দিবস পালন

May 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ নানা আয়োজনের মধ্য দিয়ে পর্যটন জেলা ও চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারে পৃথক পৃথক ভাবে মহান মে দিবস পালিত হয়েছে।

সোমবার ১ মে জেলা প্রশাসন ও শ্রীমঙ্গল শ্রম অধিদপ্ত’র যৌথ আয়োজনে জেলা শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদ্য যোগদানকারী জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল শ্রম অধিদপ্ত’র উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম। এছাড়াও শ্রমিক পক্ষ প্রতিনিধি থেকে বক্তব্য দেন জাতীয় শ্রমিকলীগের জেলা সভাপতি আসাদ হোসেন মক্কু ও মোঃ জাকারিয়া আহমদ প্রমূখ। এর আগে এক র‌্যালী আদালত সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে একটি র‌্যালীতে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com