শহরের পশ্চিম গীর্জাপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পশ্চিম গীর্জাপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করছে। রোববার ৩০ এপ্রিল রাতে শহরের পশ্চিম গীর্জাপাড়া লেক মহল এলাকায় এ ঘটনা ঘটে।
সে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আসকর মিয়ার মেয়ে। বর্তমানে মৌলভীবাজার শহরের পশ্চিম গির্জা পাড়া লেক মহল বাসায় বসবাস করছেন।
জানা যায়, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী নুসরাত জাহান (২২) পড়ালেখায় মনোযোগ না দিয়ে সারাদিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকা নিয়ে মায়ের সাথে বাকবিতন্ডায় অভিমানে রুমে গিয়ে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।
পরে মা ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে এলাকার লোকজন নিয়ে রুমের দরজা ভেঙে মেয়েকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে



মন্তব্য করুন