বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরী পাকি আর নেই

May 7, 2023,

স্টাফ রিপোর্টার॥ বীর মুক্তিযোদ্ধা, কবি, বিশিষ্ট হোমিও চিকিৎসক ও সিলেট বেতারের গীতিকার আব্দুল লতিফ চৌধুরী পাকি আর নেই (ইন্নালিল্লহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার সন্ধ্যা ৬:৫০ মিনিটের সময় সদর উপজেলার বর্ষিজোড়ার ছড়ার পাড়স্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারে ভুগছিলেন। মরহুমের ১ম নামাযে জানাযা ৭ মে সকাল ১১ঘটিকার সময় সৈয়ারপুর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।

মরহুমের ২য় নামাজে জানাযা কুলাউড়া উপজেলার জেলার বড়মচাল ইউনিয়নের নন্দনগর গ্রাম ঈদগাহ মাঠে বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত হবে। মৃত্যু কালে তিনি ২ পুত্র, ২ কন্যা সন্তান, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক জনিয়েছেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব​

 

 

আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩’শ উপকারভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com