শ্রমিকের ধর্মঘট করার অধিকার হরণের পরিষেবা বিল বাতিলের দাবি

May 11, 2023,

স্টাফ রিপোর্টার॥ অত্যাবশকীয় পরিষেবা বিল-২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করে সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিকের ধর্মঘট করার অধিকার হরণ করতে চাচ্ছে।

এই বিল আইনে পরিণত হলে পরিষেবা খাতের সাথে যুক্ত হাজার হাজার শ্রমিকরা তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আইন অনুযায়ী ধর্মঘট ডাকতে পারবে না।

অথচ বাংলাদেশ শ্রম আইনে ধর্মঘট করার অধিকার প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, দাবি আদায়ে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার জাতীয় ও আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। পরিষেবা আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের ধর্মঘট ও ট্রেড ইউনিয়নের অধিকার সংকুচিত করতে চায়।

এই আইনের মাধ্যমে জনস্বার্থের অজুহাত তুলে যে কোন খাতকে অত্যাবশ্যকীয় পরিষেবা খাতের অন্তর্ভুক্ত করার নিরঙ্কুশ ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে।

দেশের প্রচলিত শ্রমআইনের সাথে এই বিল যেমন সাংঘর্ষিক তেমনি এই অগণতান্ত্রিক বিলের মাধ্যমে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের মাধ্যমে অর্জিত অধিকারকে হরণ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ চরম স্বৈরচারী মনোভাবে প্রকাশ।

তাই অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিলের দাবিতে দেশব্যাপী শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। প্রয়োজনে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করে শ্রমিকদের ধর্মঘট করার অর্জিত অধিকার রক্ষা করতে হবে।

অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত সভা থেকে বক্তারা এই আহবান জানান।

বুধবার ১০ মে সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া।

জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ শাহিন মিয়া, সদস্য মোঃ আশরাফউদ্দিন ও হাসান মিয়া।

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চাল-ডাল, তেল-লবন-চিনি, মাছ-মাংস, ডিম-দুধ, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। ভয়াবহ মুদ্রাস্ফীতি-মূল্যস্ফীতির এই সময়ে বাচাঁর মত মজুরি না পেয়ে অর্ধাহার-অনাহার ক্লিষ্ট শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের জীবন চলাই দায় হয়ে পড়েছে।

জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। সাম্রাজ্যবাদী বিশ্বসংস্থা আইএমএফের শর্তে ঋণ নিয়ে সরকার একদিকে দেশকে ঋণগ্রস্থ করে দেউলিয়াত্বে ঝুঁকিতে ফেলছে, অন্যদিক গ্যাস-বিদ্যুত-জ্বালানি ও সার থেকে ভর্তুকি প্রত্যাহার করে ‘মূল্য সমন্বয়ের’ নামে ক্রমাগত মূল্য বাড়িয়ে চলেছে।

জাতীয় ও জনজীবনের সমস্যা-সংকটের জন্য দায়ী মালিক শ্রেণি, শাসক-শোষকগোষ্ঠি সর্বোপরি তাদের প্রভূ সাম্রাজ্যবাদকে আড়াল করা হচ্ছে। সাম্রাজ্যবাদী একচেটিয়া পুঁজি এবং তার সাথে সমন্বিত দেশীয় দালাল পুঁজির নির্মম শোষণ-লুন্ঠন এবং তাদের স্বার্থরক্ষাকারী ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের অত্যাচার-নিপীড়ন ও স্বৈরশাসনে দেশের শ্রমিক-কৃষক-জনগণ আজ অতিষ্ঠ।

সভায় বক্তারা আরও বলেন সমগ্র পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা এক গভীর ও সামগ্রিক সংকট, দ্বন্দ্ব-সংঘাতময় এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। চলমান বাণিজ্যযুদ্ধ, মুদ্রাযুদ্ধ, আঞ্চলিক ও স্থানিক যুদ্ধের প্রক্রিয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হয়ে বিশ্বযুদ্ধের সম্ভবনা মূর্ত হয়ে উঠেছে।

সাম্রাজ্যবাদীরা জোরদার করছে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতিকে। তাদের এই যুদ্ধ প্রস্তুতি থেকে আমাদের দেশও মুক্ত নয়। ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশকে নিয়েও আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সুতীব্র।

বক্তারা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী যুদ্ধ উন্মদনার বিরুদ্ধে বিশ্ব শ্রমিকশ্রেণি ও জনগণের ন্যায় সঙ্গত সংগ্রাম বেগবান করার আহবান জানান। সভা থেকে মহান মে দিবসের কর্মসূচি পালনের দিন ঢাকা ও সিলেটে শ্রমিক নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com