প্রশিক্ষণ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার, সনদ বিতরণ ও মোটরসাইকেলের চাবি হস্তান্তর

June 20, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়েদেও প্রশিক্ষণ কেন্দ্রর আয়োজনে প্রশিক্ষণ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার ও সনদ বিতরণ ও মোটরসাইকেলের চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২০ জুন দুপুরে মৌলভীবাজার জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রর হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রর জেনারেল ম্যানেজার ও জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা মিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন’র পরিচালনায় সেমিনার প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিন।

মৌলভীবাজার জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রর প্রশিক্ষণ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ভিাগের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিষয়ের উপর মুখ্য আলোচনা করেন আলোচনা করেন মৌলভীবাজার টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ মো: আক্তার হোসেন।

সেমিনারে বক্তরা বলেন, বাংলাদেশের যুবকরা বর্তমানে সরকারি চাকুরীর জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে। পরে দেখাযায় যে অনেকেই চাকুরি না পেয়ে তারা যেমন পরিবারে বোঝা হয়ে দাড়ায় তেমনি রাষ্ট্রের জন্য একটি অভিশাপ বহন করে।

বর্তমানে বাংলাদেশ সরকার প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের আত্বর্কম সংস্থানের জন্য বিভিন্ন সুযোগ করে দিচ্ছে। বিশেষ এতিম ও প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ গ্রহণ সফল উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণের পাশাপাশি তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করেছে। তাই কর্মসংস্থান সৃষ্টি করতে প্রশিক্ষনের বিকল্প নেই।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার সরকারী কর্মকর্তা, মাঝারি উদ্যোক্তা, ব্যবসায়ীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণ প্রাপ্ত এতিম ও প্রতিবন্ধী মেয়েদের মাঝে সনদপত্র এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা সমাজসেবা অফিসের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত মোটরসাইকেলের চাবি হস্থান্তর করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com