ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা’র আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

July 10, 2023,

সালেহ আহমদ (লিপক) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে শহীদ হালিম দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ জুলাই সকাল ১১টায় শাহ্ মোস্তফা সড়কস্থ দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এস এম জায়েদ রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালি।

ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হক’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক মুহিতুল হাসান, মামুন আহমেদ, আফছার আহমদ, জুবেল মিয়া, আল আমিন, নাছির উদ্দীন প্রমুখ।

পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ হালিম দিবসের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com