সিলেট বিভাগে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মৌলভীবাজার সদর থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী

July 10, 2023,

স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

সোমাবার ১০ জুলাই সিলেট রেঞ্জ আয়োজিত মাসিক অপরাধ সভায় ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম শ্রেষ্ঠত্বের জন্য এ পুরষ্কার প্রদান করেন।

জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে চলতি বছরের এপ্রিল থেকে জুন বিগত তিন মাসের মানদন্ডে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী শ্রেষ্ঠ নির্বাচিত হন।

থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এ পুরস্কার তুলে দেয়া হয়।

মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত রেঞ্জের ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) এম এ জলিল, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মোঃ হুমায়ুন কবীর, সিলেট জেলার পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) মোঃ জেদান আল মুসা, সিলেট জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, সুনামগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (কমান্ড্যান্ট) নিকুলিন চাকমা, হবিগঞ্জ কমান্ড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (কমান্ড্যান্ট) মোঃ আব্দুল হান্নান, সিলেট রেঞ্জ ডিআইজি অফিস সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মোঃ নাজিম উদ্দিন, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) বায়েজিদ বিন মনসুরসহ জেলা পুলিশ ও রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী মৌলভীবাজার সদর মডেল থানায় যোগদান করার পর দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।

(ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, তাঁর শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে।

তাই তিনি সিলেট বিভাগের এই শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com