বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার ঈদ পুনর্মিলনী মাসিক নির্বাহী বৈঠক ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ জুলাই বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মজলিস মিলনায়তনে কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী, প্রচার সম্পাদক মাওলানা মুফতী রুহুল আমিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, মাওলানা মওসুফ আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী তিনি বলেন, ‘সংগঠনের সকল নেতাকর্মীকে সর্বোচ্চ ত্যাগ ও জানমালের কোরবানি দিয়ে সর্বস্তরের জনসাধারণ কে সাথে নিয়ে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে সংগঠনের মজলুম মহাসচিব আল্লামা মামুনুল হককে মুক্ত করে আনতে হবে।’



মন্তব্য করুন