মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে যুব মজলিসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ জুলাই মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াজিদ’র সভাপতিত্বে ও শহর শাখার তত্ত্বাবধায়ক মাওলানা শাহিদুল ইসলাম তালহার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লাহ, সহ-সভাপতি হুসাইন আউয়াল, সংগঠন সম্পাদক মাওলানা শাহ মিসবাহ, সদস্য মাওলানা আতিক আল হাসান, মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা ওলি উল্লাহ মাওলানা শাহাদাত হোসাইন, খেলাফত ছাত্র মজলিসের জেলা শাখার দায়িত্বশীল মাজহারুল ইসলাম, আতাউর রহমান, জুানাইদ আহমদ প্রমুখ।



মন্তব্য করুন