মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ 

July 15, 2023,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী, কুলাউড়া ও রাজনগর থানা পুলিশের অভিযানে মাদকসহ ৪ জনকে কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ১৫ জুলাই রাতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রাতগাঁও ইউনিয়নের ভাটুতু গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আজিজুর রহমান রিপন নামের এক মাদক কারবারিকে আটক করেন।

জেলার জুড়ী থানার এসআই মোস্তফা কামাল’র নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৪০৫ গ্রাম গাঁজাসহ জসীম উদ্দিন (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত জসীম উদ্দিন উপজেলার কোনাগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে।

এছাড়াও জেলার রাজনগর থানার অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রাজনগর থানার এসআই সওকত মাসুদ তালুকদার ভুইয়ার নেতৃত্বে উপজেলার রাজনগর ইউনিয়নের তেলিজুড়ী গ্রামের চৌধুরী বাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃদের মধ্যে তজব আলী (৩৬) ও দেলোয়ার হোসেন (২৮)।

তাদের হেফাজক থেকে ১১৭ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন রাজনগর থানা পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিজ নিজ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com