মৌলভীবাজারে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

July 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ৭২ হাজার টিসিবি’র পণ্য বিতরণের মধ্য দিয়ে স্বল্পমূল্যে চাল, ডাল ও সয়াবিন তেল দেয়া শুরু হয়েছে।

রোববার ১৬ জুলাই মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় জেলা প্রশাসক বলেন, সারাদেশে এক কোটি মানুষ ফ্যামেলী কার্ডের মাধ্যেমে টিসিবি পণ্য পাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে আছেন ছিলেন ও সব সময় থাকবেন। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই সল্পমূল্যে বিভিন্ন খাদ্য সামগ্রী কার্ডের মাধ্যমে দেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল’র সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলার  টিসিবি তদারকি সমন্বয় প্রিয়তোষ রঞ্জন পাল।

টিসিবি’র সহযোগীতায় ৪৮০ জনের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি মসুরী ডাল ও ২ লিটার সোয়াবিন তেল দেয়া হয়। চাল প্রতি কেজি ৩০ টাকা, ডাল প্রতি কেজি ৬০ টাকা ও সোয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা করে দেয়া হয়।

পৌরসভায় ৩ হাজার ৭৯ জন, সদর উপজেলায় ১২ হাজারের উপরে ও সারা জেলায় ৭২ হাজার টিসিবি’র কার্ড ধারীগণ এ সুবিধা পাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com