ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার বিশিষ্টজনদের সাথে মতবিনিময়

July 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ বিশিষ্টজনদের সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ জুলাই শহরের বেঙ্গল কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আবদুস সালাম চৌধুরী, ফিলিপাইনের সাবেক রাষ্ট্রদূত (অবঃ) মেজর জেনারেল জন গোমেজ, এআইজি (অব:) সৈয়দ বজলুল করিম, সৈয়দ রুহুল আমিন বেবিসহ অন্যান্যরা।

দিনভর বাংলাদেশের বিশিষ্টজনের পদচারণা এবং পরামর্শ মূলক কার্যক্রমের মাধ্যমে মুখরিত ছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের নির্ধারিত স্থানটি।

আমন্ত্রিত অতিথিরা স্থান পরিদর্শন শেষে বেঙ্গল কনভেনশন হলে পরিকল্পনা প্রনয়ন এবং বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com