সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ

July 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার কর্মরত চিকিৎসক, নার্সরা।

রোববার ১৬ জুলাই দুপুরে বাংলাদেশ সকল বিভাগের চিকিৎসক সংগঠনের আয়োজনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ সদর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, গাইনি বিশেষজ্ঞ ডা. সুধাকর কৈরী, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. ইসমত জাহান, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. মির্জা ফারজানা হলি, গাইনোকোলজি বিভাগের আবাসিক সার্জন ডা. রওশন আরা জামান, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. বদরুন নাহার রুমি, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. হুসনে আরা স্বপ্না, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল মারুফ, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. জিয়াউর রহমান.  অর্থোপেডিকস কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল মামুন, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. এনাম উর রশিদ দীপু, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. আবু রায়হান, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. ভৃগোমুল সিংহ, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. মঞ্জু লাল রায়, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. এখলাছুর রহমান, মেডিকেল অফিসার ডা. জয়দীপ পাল প্রমুখ।

বক্তারা ডা. মুনা ও শাহাজাদীর স্বসম্মানে জামিন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা, ডা. মিলির বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার করার দাবি জানান। মানববন্ধনে চিকিৎসকদের জীবনের নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com