বাইসাইকেলে রাজশাহী বিভাগে মৌলভীবাজারের তিন সাইক্লিস্ট
July 17, 2023,

স্টাফ রিপোর্টার॥ ৮ দিনে প্রায় ৬০০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে রাজশাহী বিভাগের ৮ জেলা সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া রাইড সম্পন্ন করেছেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির তিন সাইক্লিস্ট। তাঁরা হলেন রাজীব দে, আজগর আলী ও সাকিব আখন্দ।
এ ব্যাপারে রাইডে অংশগ্রহণকারী রাজীব দে জানান, দু-চাকায় দেশ ঘুরি এই শ্লোগানকে সামনে রেখে আমরা রাজশাহী বিভাগ রাইডে যাই।
আমি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিভাগ রাজশাহীতে পরিবেশ বান্ধব বাহন নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো, আমরা সারাদেশ দেখতে চাই ও বাহন হিসেবে বাইসাইকেল কে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।
রাজশাহী বিভাগ রাইডে আমরা ৮টি জেলার অনেক বিখ্যাত জায়গা আমরা ভ্রমণ করেছি। রাজীব দে ও আজগর আলী মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার ও সাকিব আখন্দ শান্তিবাগ এলাকার বাসিন্দা।



মন্তব্য করুন