বিএনএসবি চক্ষু হাসপাতালে চোখের যত্ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

July 17, 2023,

স্টাফ রিপোর্টার॥ দি ফ্রেড হোলোস ফাউন্ডেশন আয়োজিত জেন্ডার ও চোখের যত্ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কনফারেন্সরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৭ জুলাই বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদের সভাপতিত্বে ও ব্যবস্থাপক এহসানুল মান্নান’র সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, দি ফ্রেড হোলোস ফাউন্ডেশনের (বাংলাদেশ) কর্মসূচী ব্যবস্থাপক এস এম আমিনুর রহমান,  সিনিয়র প্রজেক্ট অফিসার মো: নুরুল আলম সিদ্দিকী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)’র জেলা প্রতিনিধি হাসানাত কামাল, মৌলভীবাজার ২৪ ডট কমের সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন প্রমুখ।

বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ চুন্নু বলেন, বিএনএসবি চক্ষু হাসপাতাল গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে সততা ও নিষ্ঠার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

অবহেলিত মানুষ সেবা পাক এ চিন্তা আমাদের সবসময় থাকে। তাছাড়া আজকের কর্মশালা বিষয়ে আমাদের অনেক জানতে হবে এবং সাথে সাথে অন্যদেরকেও জানাতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com