ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বর্ণপদক জয় উপলক্ষে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার॥ জার্মান স্পেশাল অলিম্পিক ২০২৩ এ ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মৌলভীবাজারের চার জন শিক্ষার্থীর স্বর্ণপদক জয় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ১৭ জুলাই জেলা প্রশাসন মৌলভীবাজার ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা করা হয়।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন কুমার রায়, পৌরসভার মেয়র মোঃ আলহাজ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান প্রমূখ।

এ সময় ড. উর্মি বিনতে সালাম’র বলেন, ‘এই চার বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু যারা, বিদেশের মাটিতে স্বর্ণপদক জয় করল তারা মৌলভীবাজারে গর্ব। তারা দেখিয়ে দিল যে কোনো ধরনের প্রতিবন্ধকতাই তাদের ভিতরের মেধাশক্তি তে আটকে রাখতে পারে নাই।
তিনি আরও বলেন, ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক ডিডি রায় বাবলুর পরিশ্রমের ফসল এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আরো সামনের দিকে এগিয়ে যাবে।’
ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মৌলভীবাজারের চার জন শিক্ষার্থীর হাতে অতিথিরা জেলা প্রশাসন মৌলভীবাজার এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ব্লুমিং রোজেসবুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য পরিবেশিত হয়।



মন্তব্য করুন