বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

July 18, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)’র ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পালন করেছে।

সোমবার ১৭ জুলাই রাত ১০টার দিকে মৌলভীবাজার শহরের সেন্টাল রোডস্থ বাজুসের কার্যালয়ে আলোচনা-সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়।

মৌলভীবাজার বাজুসের সভাপতি পঙ্কজ রায় মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল সামাদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন বাজুসের সহ-সভাপতি মহাদেব রায়, সহ-সভাপতি অজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বেনু দেবনাথ, প্রচার সম্পাদক স্বপন কর্মকার, কোষাধ্যক্ষ মধুসূদন সরকার, সিনিয়র সদস্য শেখ আব্দুল্লাহ, সদস্য আয়নাল হক, নেপাল বসাক, গোপাল রায়, অজিত রায়, জয়রাম কর্মকার মুক্তি প্রমুখ। এসময় মৌলভীবাজার জেলার বাজুসের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বর্ণ শিল্পের উন্নয়নে, স্বর্ণের মান উন্নয়নে এবং আন্তর্জাতিক পরিসরে স্বর্ণের বাজারে ধরে রাখতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের স্বর্ণের বাণিজ্যিক ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করবে।

তাঁরা আরও বলেন, সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশে এই সংগঠনটি এখন নতুন মাত্রায় যোগ হয়েছে।

সায়েম সোবহান আনভীরের নির্দেশনা মোতাবেক সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রতিটি জেলায় বাজুসের সংগঠনকে সুসংগঠিতভাবে গড়ে তোলা হচ্ছে।

সায়েম সোবহান আনভীন চান সবার সম্মিলিত প্রচেষ্টায় এতে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বাজুস মানুষের আস্থা ভালোবাসা ধরে রেখেছে। বাজুসের ৫৮ বছরে পা রাখার দীর্ঘ পথ চলায় সঙ্গী হতে পেরে আনন্দিত সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com