চাকুরী জাতীয়করণের দাবি আদায়ে মৌলভীবাজারে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবি আদায় ও শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ জুলাই দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলার সভাপতি ও সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান’র সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম শিপন ও কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লক্ষি কান্ত দেব’র যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ খান, দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় ভূষণ দেব, আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমান, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, আমতৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিবু রঞ্জন পাল, শাহ হেলাল উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক হারুন মিয়া, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের সহকারি শিক্ষক রোকসানা আক্তার, শ্যামলী চন্দ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়ব আলী, সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম, জগতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাত হোসেন, শাহ হেলাল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক অপরাজিতা রায়, সিংকাপন আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল মিয়াসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দরা বক্তব্য রাখেন।
উপস্থিত সকলকে জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং আগামী আন্দোলনে স্বতঃস্ফূর্ত সকলের অংশগ্রহণ করে চাকুরী জাতীয়করণের আন্দোলনের আহ্বান জানিয়ে সভাপতি মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন।



মন্তব্য করুন