শহরের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

July 19, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ১৯ জুলাই সদর উপজেলার কুসুমবাগ, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফলের দোকান, প্রসাধনীর দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম’র নেতৃত্বে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তাকে সহযোগিতা করে সদর মডেল থানা পুলিশের একটি দল।

এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধণী পণ্য বিক্রয়, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুসুমবাগে অবস্থিত আজিজ ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা, মাশাআল্লাহ স্টোরকে ২ হাজার টাকা, সুমা ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মো: শফিকুল ইসলাম জানান, অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com