মোঃ মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ও এতিমদের নিয়ে মেহমানদারী সম্পন্ন

সালেহ আহমদ (স‘লিপক)॥ আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন প্রতিবন্ধী, এতিম ও অসহায় মানুষদেরকে মেহমানদারী করিয়েছেন মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাসুদ।
মঙ্গলবার ১৮ জুলাই কাউন্সিলর মোঃ মাসুদ’র বড়কাপনস্থ বাড়িতে মেহমানদারীতে হাজারো প্রতিবন্ধী, এতিম ও অসহায় মানুষ অংশগ্রহণ করেন।
খাবারের মেন্যুতে ছিলো সাদা ভাত, মোরগের রোষ্ট, গরুর ভুলা মাংস, খাসির মাংস দিয়ে ডাল ও কাস্টার। মোঃ মাসুদ ফাউন্ডেশন’র সদস্যবৃন্দের সার্বিক তদারকিতে ব্যতিক্রমী এ আয়োজনে মৌলভীবাজার পৌর এলাকাসহ জেলার বিভিন্ন এলাকার এতিমখানা ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। বাড়ির উঠান জুড়ে বিশাল প্যান্ডেলে শুরু হয় মেহমানদারী।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া, নাট্যকার খালেদ চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সল আহমদ, মৌলভীবাজার পৌরসভার প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, বৃটেন প্রবাসী তরাজ মিয়া, বৃটেন প্রবাসী, জাহাঙ্গীর হোসেন, কনকপুর প্যানেল চেয়ারম্যান লিটন মিয়া, মেম্বার সেলিম আহমদ, তরুণ সমাজসেবক তুফায়েল আহমদ তুয়েল প্রমুখ।
মেহমানদারী অনুষ্ঠানে আমন্ত্রিতরা বলেন, মাসুদ কাউন্সিলর গরীব, দু:খী ও অসহায় মানুষের বন্ধু। তিনি আমাদের জন্য সব সময় সহযোগীতা করেন। আল্লাহ্’তাআলা তাকে নেক হায়াত দান করুন।
কাউন্সিলর মোঃ মাসুদ বলেন, যারা সমাজে অবহেলিত ও অসহায় তাদের জন্য আমার এই মেমানদারীর আয়োজন।
আমি আমার পারিবারিক আদর্শ ধরে রাখতে সার্বক্ষণিক নিয়োজিত আছি। যতদিন বেঁচে থাকবো আমি সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।
উল্লেখ্য, কাউন্সিলর মোঃ মাসুদ একজন সৌখিন মানুষ। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এলাকাবাসীকে নিয়ে এমন খাবারের আয়োজন করে থাকেন তিনি। এই সৌখিন মানুষটি বিলেতের আয়েসি জীবন ছেড়ে দেশে সাদামাটা জীবনযাপন করছেন।



মন্তব্য করুন