চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় অনুদান বিতরণ

July 20, 2023,

স্টাফ রিপোর্টার॥ সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার ২০ জুলাই প্রেমনগর চা বাগানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার সদরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোশারফ হোসেন টিটু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেব নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: শরীফ উদ্দিন।

প্রধান অতিথি নেছার আহমদ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারি সুযোগ-সুবিধা যাতে সমানভাবে সবাই পায় সেদিকে প্রধানমন্ত্রী সবসময় খেয়াল রাখছেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন করতে হবে।

প্রেমনগর চা বাগানের প্রায় ৩’শ ৯৫ জন ও মৌলভী চা বাগানের ৫’শ ৬৩ জনকে এককালীন ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পরবর্তীতে হামিদিয়া চা বাগানের ১’শ ৭২ জনকে অনুদান দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com