মৌলভীবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

July 23, 2023,

স্টাফ রিপোর্টার॥ ‘‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে।

রোববার ২৩ জুলাই সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়, পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে অনিষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক। এছাড়াও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশনেন। জনগণকে সেবা প্রদান করতে জেলা প্রশাসক কার্যালয়ে আলাদা একটি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com