মৌলভীবাজার শহর থেকে তিন নারী মোবাইল চোর আটক
July 24, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহর থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে ৩ নারীকে আটক করেছে পুলিশ। রোববার ২৩ জুলাই দুপুরের শহরের ঈশিকা ক্লোথ ষ্টোরের সামন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বি-বাড়ীয়া জেলার ধরমন্ডল গ্রামের জাহাঙ্গীর আলম রাজ্জাকের স্ত্রী গুলনাহার বেগম (৩৫), একই গ্রামের মোঃ জামাল’র স্ত্রী রুবি বেগম (২০), হবিগঞ্জ জেলার মোড়াকরি গ্রামের রুবেলের স্ত্রী ইরান আক্তার (২১)।
পুলিশ সূত্রে জানাযায়, ভুক্তভোগী তাহমিনা রহমান ভীরের মধ্যে চোর ভ্যানেটি ব্যাগ থেকে মোবাইলটি বের করে নেওয়ার সময় তিনি টের পেয়ে তাদের ধরে ফেলেন। এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল সংগ্রহ করেন তিনি।
মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মো: মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন