মাহি ইফতেখার রহিম যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক বৃটিশ কাউন্সিলর, এম আর গ্রুপের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি,বাংলাদেশের একাধারে ১০ বারের সি.আই.পি জননেতা আলহাজ্ব এম এ রহিম সি.আই.পি ও মিসেস নাসিমা রহিম দম্পত্তির একমাত্র ছেলে সন্তান মাহি ইফতেখার রহিম যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
আইন বিষয়ে মাহির স্নাতক ডিগ্রি অর্জনে তাঁর গর্বিত পিতা,মাতা ও ৪ বোন,চাচা বিশিষ্ট শিক্ষানুরাগী মুজিবুর রহমান মুজিবসহ আত্মীয় স্বজনরা তাঁকে অভিনন্দন জানিয়ে আগামীতে তাঁর উচ্চতরও আরও ডিগ্রি অর্জনে সকলের কাছে দোয়া চেয়েছেন।
মাহি ইফতেখার রহিম আইন বিষয়ে আরও উচ্চতরও ডিগ্রি অর্জন করে আর্তমানবতার কল্যাণে কাজ করতে চান।
মাহির এমন সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন আলহাজ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, গর্বণিং বডির সদস্যসহ সাংবাদিক, রাজনীতিবীদ, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিরা।



মন্তব্য করুন