মৌলভীবাজার মডেল থানার অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

July 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ২৯ জুলাই রাতে সদর মডেল থানার এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলমসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার নারায়নপাশা এলাকা থেকে পলাতক আসামি জালাল মিয়াকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত জালাল মিয়া জিআর-৮৪/২০১৮ (সদর) মামলায় পেনাল কোডের ৩৩৩ ধারায় ৪ বছর ও ১০,০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০৭ ধারায় ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি।

জালাল মিয়া ২০১৮ সালের ১৮ মার্চ মৌলভীবাজার সদর থানায় কর্মরত (বর্তমানে চট্টগ্রামে কর্মরত) এএসআই বিকাশ চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করেছিলেন।

জালাল মিয়া মৌলভীবাজার সদর থানাধীন নারায়ণপাশা গ্রামের মৃত উন্দা মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত জালাল মিয়াকে রোববার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com