হযরত ছাতা শাহ্ (রহ.) মাজার মসজিদে নামাজ আদায়ে বাঁধা : দরজায় তালা দেয়ার অভিযোগ

August 2, 2023,

মোঃ সালেহ আহমদ (লিপক) মৌলভীবাজার সদরের পাড়া শিমল গ্রামে হযরত ছাতা শাহ্ (রহ.) মাজার মসজিদে মুসল্লিদের নামাজ আদায় করতে এক পক্ষের বাঁধ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হযরত ছাতা শাহ্ (রহ.) মাজার মসজিদে নামাজ আদায়ে বাঁধা দেয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে জানা যায়, পাড়া শিমল গ্রামে হযরত ছাতা শাহ্ (রহ.) মাজার মসজিদে অভিযোগকারী মোঃ পনিক মিয়াসহ অভিযুক্ত মোঃ আকবর আলী ও মোঃ আনকার মিয়া উভয় পক্ষের মৌরসী ভূমি।

ভূমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। এব্যাপারে স্থানীয় ভাবে শালিস বৈঠক হয়। কিছুদিন পূর্বে শালিস বৈঠকে দুইজন সার্ভেয়ার দ্বারা সীম সীমানা নির্ধরণ করে দেওয়া হয়।

এরপর থেকে শান্তিপূর্ণভাবে কিছুদিন নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। সোমবার ১৭ জুলাই এশার নামাজ আদায় করতে গেলে মোঃ আকবর আলী ও মোঃ আনকার মিয়া উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে মসজিদের ভিতর প্রবেশ করে মুসল্লিদেরকে মারধোর করে মসজিদ থেকে বের করে দিয়ে মসজিদে তালা মেরে দেয়।

এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধান করতে না পারায় নামাজ পড়তে বাঁধা দেয়া ও মসজিদে তালা মারার ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com