অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২ আগস্ট মেরিষ্টোপস বাংলাদেশের আয়োজনে এবং ক্লিটন হেলথ একসেস ইনিসিটিভ’র সহযোগিতায় মৌলভীবাজার রেষ্ট ইন হোটেলের হলরুমে ওয়াকিং গ্রুপ গঠনের লক্ষ্যে অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগ জেলা কার্য্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক (ক্লিনিক) ডা: বিশ্বজিত ভৌমিক’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মেরিষ্টোপস বাংলাদেশের লিংক এডভোকেসি কর্মকর্তা মনজুর নাহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: বর্ণালী দাশ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাহিন রহমান, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ, কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেশের অনাকাঙ্গিত গর্ভরোধকল্পের সমাজের সকলে সম্মিলিত গ্রুপ ওয়ারকিং প্রচেষ্ঠার গুরুত্বারোপ করেন।
সভায় মেরিষ্টোপস বাংলাদেশ পক্ষে জানানো হয়, মৌলভীবাজার জেলার ৪টি উপজেলার ১২টি ইউনিয়নে আনাকাংঙ্খিত গর্ভধারণ প্রতিরোধে পাইলট কার্যক্রম শুরু করা হবে।



মন্তব্য করুন