মৌলভীবাজার মটর ড্রাইভিং স্কুল মালিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল

March 31, 2024,
মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে মটর ড্রাইভিং স্কুল মালিক সমিতির আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ মার্চ শহরতলীর টানাটানি রেস্তুঁরায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।   মটর ড্রাইভিং স্কুল মালিক সমিতির সভাপতি মোঃ জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল সিনহা এর সঞ্চালনায় অনুষ্টিত ইফতার মাহফিলের পূর্বে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, ১২ নং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাকির হোসেন, কোর্ট ইন্সপেক্টর দিপঙ্কর রায়, সিআইডি কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সজল কুমার কানু, দৈনিক আমার সংবাদ ও মৌলভীবাজার টোয়েন্টি ফোর ডট কম’র সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সংবাদ সারাবেলা ও দৈনিক বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম, দীপ্ত নিউজ সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদত দুরুদ আহমদ ও সমিতির সদস্য ফজলুর রহমান সোহাগ প্রমুখ।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com