বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 31, 2024,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারঃ ৩০ মার্চ শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্দোগ্যে কেন্দ্রীয় নির্বাহী ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল ও সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলীর যৌথ পরিচালনায় শহরেব খানদানি রেষ্টুরেন্টে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওঃ ফারুক আহমদ, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সদস্য ও জেলা আহবায়ক মাওলানা লুৎফর রহমান কামালী,জেলা প্রচার সম্পাদক মুফতী রুহুল আমীন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী, খেলাফত নেতা মাওঃ আব্দুল হান্নান বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সহ সভাপতি মাও শাহ মিসবাহ, ইসলামী ছাত্রমজলিস এর জেলা সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা বায়তুলমাল সম্পাদক, মুহাম্মদ সাইদুর রহমান, শহর শাখার সেক্রেটারি মুহাম্মদ উমর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আজিজ বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা মাওলানা মামুনুল হক আজ দীর্ঘ তিন বৎসর যাবত বিনা দূষে কারাগারে বন্দী রয়েছেন, তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত রয়েছেন ঈদের পূর্বে অবিলম্বে মাওলানা মামুনুল হক্ব কে মুক্তি দিন, অন্যতায় ঈদের তাওহীদি জনতা কে সাথে নিয়ে পরে বৃহৎ আন্দোলন গড়ে তুলে মামুনুল হককে মুক্তি করেই ছাড়ব ইনশাআল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জেলা বায়তুল মাল সম্মাদক আতাউর রহমান, যুব মজলিসের জেলা সভাপতি হুসাইন আহমদ আউয়াল, যুব মজলিসের জেলা সংগঠন বিভাগ এর সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম তালহা, জেলা বায়তুলমাল সম্পাদক মাওঃ আতিক আল হাসান প্রমুখ।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com