মৌলভীবাজারে যুব মজলিসেব ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ ২৩ রমজান ৩ এপ্রিল বুধবার সংঘঠন এর সভাপতি কারাবন্দী মজলুম জননেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে পরিত্রাণ ও মুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শহরের শাহ মোস্তফা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি হুসাইন আহমদ আউয়াল এর সভাপতিত্বে ও সংগঠন বিভাগের সম্পাদক শাহিদুল ইসলাম তালহার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সদস্য মাওঃ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন, এছারাও বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা শাহ মিসবাহ, যুব মজলিসের কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শামসুল ইসলাম, যুব মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আুব বককর, জেলা বায়তুলমাল সম্পাদক মাওঃ আতিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা দায়িত্ব শীল ছাত্র নেতা আল আমিন আহমদ, জুনাইদ আহমেদ, আব্দুল হাকিম প্রমুখ।



মন্তব্য করুন