হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে

April 4, 2024,

স্টাফ রিপোর্টার॥ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর শাওয়াল মাসের চাঁদ দেখা অনুয়ায়ী অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে ঈদের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
এ লক্ষে ৪ এপ্রিল দূপুরে মৌলভীবাজার পৌরসভা বোর্ড রুমে ঈদগাহ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, সৈয়দ আব্দুল মতালিব রঞ্জু, প্রকৌশলী আবুল হোসাইন খান, বকসী ইকবাল আহমদ, এইচ এম মোস্তাক আহমদ, এস এম উমেদ আলী, একেএম এমদাদুল হক মিন্টু, মোহাম্মদ ইলিয়াস, মোঃ জামাল উদ্দিন, নুরুল ইসলাম তরফদার, অমিনুর রশিদ, সৈয়দ মেহবুব মোর্শেদ, মোহাম্মদ আকলিছ, আবিদুর রহমান, আব্দুল ওয়ালি সিদ্দিকী, সৈয়দ শাহেদ আলী, মসফিকুল হক তরফদার, জালাল উদ্দিন চৌধুরী সহ অন্যন্যরা।
কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সভার আরও সিদ্ধান্ত হয় প্রথম জামাতে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ-বাহির এবং দ্বিতীয় জামাতে মুসল্লিদের প্রবেশ হয়ার জন্য নির্ধারিত গেইট থাকবে।
প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করিবেন জেলা জামে মসজিদের খতিব, মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন দর্জির মহল জামে মসজিদের ইমাম মাওলানা হাম্মাদ বিল্লাহ।
দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হইবে। দ্বিতীয় জামাতে ইমামতি করিবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান, সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন উত্তর কলিমাবাদ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোঃ মকবুল হোসাইন খান।
তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হইবে। তৃতীয় জামাতে ইমামতি করিবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ, সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com