মৌলভীবাজারে তাহযিব তামাদ্দুন এর উদ্দোগ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

April 6, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার এর ঐতিহ্যেবাহী সামাজিক সংঘঠন তাহযিব তামাদ্দুন সমাজকল্যান পরিষদ প্রায় দুই এক যোগ যাবত বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক  কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আর্ত-মানবতার পাশে সাধ্যমত সহযোগিতার মনোভাব নিয়ে তাহযিব তামাদ্দুন এগিয়ে যাবে এটাই দেশ ও প্রবাসে থাকা  সকল সদস্যদের দৃপ্তবাসনা। তারই ধারাবাহিকতায় ৫ এপ্রিল শুত্রুবার  এবার মৌলভীবাজার শহরে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার  ইফতার ও ঈদ সামগ্রী  মধ্যেবিত্ত পরিবার ্এর ঘরে ঘরে নিরবে পৌঁছিয়ে দিয়েছেন তাহযিব তামাদ্দুন এর সদস্যরা।

এ বিষয়ে তাহযিব তামাদ্দুন এর নির্বাহী সভাপতি  শেখ ইবরাহীম খলিল  বলেন, আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের আশেপাশে অনেক অসহায় ও সুবিধাবঞ্চিত মধ্যবিত্ব পরিবার আছেন যারা অনেক কষ্টে আছেন, কিন্তু হাত পাততে পারেন না বা মুখফুটে কাউকে সাহায্যের কথা বলতে পারছেন না। তাহযিব তামাদ্দুন সমাজকল্যাণ পরিষদ মৌলভীবাজার। রমজান ও ঈদকে সামনে রেখে  প্রতি বছরই আমরা ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকি।’ ভবিষ্যতেও করে যাবো। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং দেশে ও প্রবাসে অবস্থান করা  আমাদের সকল সদস্য দের আর্থিক সহযোগিতার মাধ্যমে  করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com