বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
August 14, 2024,

আব্দুর রব : বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ব্যবসায়ি হাজী আব্দুল হান্নানকে আহ্বায়ক করে গঠিত কমিটির নেতৃবৃন্দ বুধবার দুপুরে দেশের চলমান পরিস্থিতি’তে বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় ও ব্যবসায়িদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনায় সহযোগিতা প্রদানের লক্ষে ইউএনও নাজরাতুন নাঈমের সাথে মতবিনিময় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির যুগ্ম-আহ্বায়ক শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাছিব, সম্ভাব্য পৌরমেয়র প্রার্থী ও ব্যবসায়ি এমএম আতিকুর রহমান, ব্যবসায়ি আব্দুল লতিফ, আব্দুর রশিদ, আব্দুল হক, ফরাস উদ্দিন রাজু, রুহেল আহমদ, জুনাইদ আহমদ, ফরিদ আহমদ, নাজিম উদ্দিন, শামিম আহমদ প্রমুখ।



মন্তব্য করুন