কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

March 30, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ মার্চ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলাদ মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাংবাদিক আলাউদ্দিন কবির, মাহফুজ শাকিল, অনি চৌধুরী, মহিউদ্দিন রিপন, আশিকুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এ ছাড়াও অংশ নেয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

মিলাদ পরিচালনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন বলেন, প্রতি বছর টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রস্তুত করে থাকি, যাতে কেউ ঝরে না পড়ে। এ কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com