কুলাউড়া আছুরি ঘাটে ঝড়ের কবলে পড়ে এক অটো রিকশাচালকের মৃ/ত্যু
April 1, 2026,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার আছুরি ঘাট এলাকায় ঝড়ের কবলে পড়ে এক অটো রিকশাচালক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৩১ মার্চ বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তার মৃত্যু হয়। এসময় স্থানীয় তিন যুবক রাস্তার নীচে রিকশার পাশে একজন লোক পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জুয়েল মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল থানার হরিতলা গ্রামের মরতুজ আলীর ছেলে। বর্তমানে কুলাউড়ার পৌর এলাকার দতরমুড়ির একটি ভাড়া বাসায় থেকে রিকশা চালাত।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান মোল্লা।



মন্তব্য করুন