পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা হাসপাতালে রূপান্তরের দাবিতে মানববন্ধন

April 1, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ।

বুধবার ১ এপ্রিল দুপুরে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে জাসদের পৃথিমপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে এবং জাসদ নেতা আলী আশরাফ খান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, জাসদ নেতা সৈয়দ আব্দুল মুনিম রুহেল, সমাজসেবক রুকন আহমদ, সিপিবি নেতা ফয়জুল হক, নারী নেত্রী মনি বেগম ও বিউটি আক্তার প্রমুখ।

বক্তারা দ্রুত এমবিবিএস ডাক্তার নিয়োগ, শূন্য পদে লোক নেওয়া, দায়িত্বে অবহেলাকারী অফিসারের অপসারণ, প্যাথলজিক্যাল সুবিধা চালু করা, হাসপাতালের জায়গা চিহ্নিত করে সীমানা দেয়াল নির্মাণ এবং আশেপাশের ময়লা পরিস্কার করার দাবি জানান। মানববন্ধনে বক্তারা আশেপাশের ৬টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com