কুলাউড়ায় হাওরে মৎস্য রক্ষায় বালাইনাশকের ক্ষতি নিয়ে প্রশিক্ষণ

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় হাওরের মৎস্য সম্পদ রক্ষায় কৃষিখাতে ব্যবহৃত বালাইনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবু মাসুদ।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ড. মো: আরিফ হোসেন বলেন, অপরিকল্পিতভাবে বালাইনাশক ব্যবহার করলে হাওরের পানিতে বিষাক্ততা বৃদ্ধি পায়। এতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি তৈরি করে। তাই টেকসই কৃষি চর্চা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা করা জরুরি।



মন্তব্য করুন