কুলাউড়ার পাবলিক লাইব্রেরি চালু ও ডাকবাংলোতে দৃশ্যমান করার দাবিতে এমপি’র কাছে স্মারকলিপি

এইচ ডি রুবেল : কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনরায় সচল এবং দ্রুত ডাকবাংলোতে দৃশ্যমান করার দাবিতে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর কাছে স্মারকলিপি প্রদান করেছে কবি-সাহিত্যিকদের সংগঠন ‘স্রোত সাহিত্য পর্ষদ’। রোববার ১০ মে সন্ধ্যায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি গ্রহণ করে এমপি শওকতুল ইসলাম শকু বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ইতিবাচক সাড়া প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, মইনুল ইসলাম শামীম, আবু সুফিয়ান প্রিন্স, শফিক মিয়া আফিয়ান, রেহান উদ্দিন আহমেদ, কবি সঞ্জয় দেবনাথ, চিকিৎসক হেমন্ত চন্দ্র পাল, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, কামরুল হাসান, ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেল, প্রভাষক আজিজুল ইসলাম, প্রভাষক খালিক উদ্দিন, সাইফুল ইসলাম, উজ্জ্বল আহমেদ, শাহীন আহমেদ, সাংবাদিক এইচ ডি রুবেল, মৌসুম সরকার, শাহরিয়ার চৌধুরী ও সোহেল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, এর আগে ভেঙে ফেলা কুলাউড়া পাবলিক লাইব্রেরির স্থানে পুনরায় আধুনিক লাইব্রেরি নির্মাণ ও চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও স্মারকলিপি প্রদান করা হয়।
স্থানীয়দের দাবি, ডাকবাংলো মাঠসংলগ্ন নির্ধারিত স্থানে দ্রুত আধুনিক সুবিধাসম্পন্ন একটি পাবলিক লাইব্রেরি পুননির্মাণ ও চালু করা হোক।



মন্তব্য করুন