কুলাউড়ায় বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম জব্দ, ধ্বংস করা হলো নিষিদ্ধ জাল

May 14, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় ফানাই নদী ও চোকিয়া বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে।

বুধবার ১৩ মে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল, ৭০টি চায়না দোয়ারী জাল, ৪৪৮টি চাই এবং ৪টি বেড় জাল জব্দ করে বিনষ্ট করা হয়। এছাড়া আটক করা প্রায় ২০০টি বোয়াল মাছ, ৩৫টি পাবদা মাছসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ পুনরায় বিলে অবমুক্ত করা হয়।

এ সময় মাছ শিকারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। পরে নৌকাটি ভুকশিমইল ইউনিয়নের জিম্মায় দেওয়া হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com